গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি আর্যের
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯টি ছক্কা ও ৪টি চারে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সে ভেঙেছে একাধিক রেকর্ড। পুরুষদের টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডেও ভাগ বসিয়েছেন দিল্লির এই অধিনায়ক। ....
